Featured Post

বিবেক কাকে বলে

Image
 ইসলামের বিবেক বলতে বুঝানো হয় মানুষের মূল্যবোধ শক্তি। একজন প্রকৃত মানুষ হতে গেলে তাকে বিশ্বাস, আচরণ, মানসিকতা, সর্বোপরি তো মর্যাদায় পরিপূর্ণ থাকতে হয়  বিবেক: সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা সব সময় মানুষের সমালোচনা করে এবং বিবেককে ফাঁকি দেয়। যারা একে অপরকে ঠকায় এবং অর্থ নিয়ে না দেয়ার চেষ্টা করেন এবং বিবেককে ফাঁকি দেয় তখন সমাজে তাকে বিবেকহীন মানুষ বলে।  অন্য দিকে একজন মানুষ প্রকৃত ঈমানদার এবং পাঁচ ওয়াক্ত নামাজ সব পথে চলা অশ্লীল কাজ থেকে বিরত থাকা মানুষকে ঈমানের পথে আনা মানুষকে সঠিক পথে চলার দিকনির্দেশনা অর্থাৎ ইসলামের সঠিক পথ নির্দেশনা দেয় তাকে বিবেকবান মানুষ বলে।  বিবেকের গুরুত্ব: প্রত্যেক শ্রেণীর মানুষ সমাজের জীবনযাপন করে। আপনারা প্রায় খেয়াল করে দেখবেন আপনার প্রতিবেশী আপনাকে পছন্দ করে না। তার মানে এই নয় আপনি সমাজে নষ্ট হয়ে গেছেন অথবা পচে গেছেন। আপনি কোন দিকে টাকা উপার্জন করে পরিবার চালান কিন্তু আপনি কারো ধার ধরেন না। এজন্য আপনার প্রতি বেশি আপনাকে পছন্দ করে না। অনেক সময় আমরা দেখতে পাই মানুষের উন্নতি দেখলে অন্যদের হিংসাক্ত তো মনোভাব হয়। আপনারা প্রায় ল...

স্বামী স্ত্রীকে বোন বলা এবং স্ত্রী স্বামীকে ভাই বলা ইসলাম কি বলে

 স্বামী-স্ত্রী একে অপরের উপর নির্ভরশীল এভাবে জীবনের দীর্ঘদিন কাটিয়ে দেয়। একটি স্বামী একটি স্ত্রীর মধ্যে সুখ দুঃখ হাসি কান্না মাঝ দিয়ে  জীবনের দীর্ঘদিন অতিবাহিত করে। কখনো অভিমান কখনো রাগ কখনো ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অনেক সময় আমরা দেখতে পাই স্বামী তার স্ত্রীর নাম ধরে ডাকে আবার স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে এ বিষয়ে ইসলাম কি বলে। 


স্বামী স্ত্রী

এক স্বামী তার স্ত্রীকে কোন কাজ বা বিষয়ের জন্য বোন বলে ডাকলো। আমাদের প্রিয় রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বামীর কথা শুনতে পেয়ে নিষেধ করলো।সুনানে আবু দাউদ, হাদিস ২২০৪ সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে।



ভালোবেসে বা রেগে কোন ভাবেই স্বামীকে ভাই বলে সম্বোধন বা ডাকা ইসলামের বিধান অনুযায়ী উচিত নয়। কেনো না হাদিসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।




কোন স্ত্রী যদি তার স্বামীকে ভাই বলে ডাকে এবং কোন স্বামী যদি তার স্ত্রীকে বোন বলে ডাকে এটা ইসলামের সম্পূর্ণ মাকরুহ । আবু তমিমা আল জুহামী (রা.) বলেন



أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ يَا أُخَيَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُخْتُكَ هِيَ فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ



এক ব্যক্তি তার স্ত্রীকে বললো,




হে আমার বোন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, সে কি তোমার বোন । তাই এ ধরনের সম্বোধন করা সম্তিপূর্ণ নিষেধ করলেন। সুনানে আবু দাউদ: ২২০৪




তাই স্বামী তার স্ত্রীকে বোন, আপু ইত্যাদি বলে সম্বোধন করা থেকে বিরত থাকবে, স্ত্রীও স্বামীকে ভাই, ভাইয়া ইত্যাদি সম্বোধন করা থেকে বিরত থাকবে। তবে কেউ এমন বলে ফেললে এর কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। (ফাতহুল কাদির ৪/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০৭; রদ্দুল মুহতার ৩/৪৭০)



এ বিষয়ে শায়েখ আহমাদুল্লাহ বলেন,




স্বামীকে ভাই বা স্ত্রীকে বোন ডাকার বিষয়ে একটি হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সেই হাদিসের আলোকে বলা যায়, সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না। তবে এটি ইসলামের বিধান অনুযায়ী না ডাকাই ভাল।




তাই এ ধরনের অহেতুক ঝামেলা এড়াতে স্ত্রীকে বোন এবং স্বামীকে ভাই সম্বোধন করা থেকে বিরত থাকাই নিরাপদ।



এ ছাড়া বিভিন্ন দেশে স্বামীর নাম ধরে ডাকার প্রচলন আছে। সুতরাং এ বিষয়ে সামাজিক নিয়ম-নীতি, সম্মান ও ভদ্রতার প্রতি লক্ষ রাখা জরুরি। তবে নাম ধরে ডাকা গেলেও ভাই বলে ডাকার কোনো বিধান ইসলামে নেই।


ইসলামিক বার্তা

লেখক মোঃ ইকরামুল ইসলাম 


Comments

Popular posts from this blog

সূরা ফাতিহার অর্থ এবং ফজিলত

ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত

রাতের শেষ প্রহরে রাসুল সা: কি আমল করতেন