বিবেক কাকে বলে
বাবা-ছেলের বিদায়ের ঘটনা
হজরত ওমর (রা.)-এর খিলাফতকালীন একটি বছরকে বলা হতো ‘আম উর রামাদা’ বা ‘ছাইয়ের বছর’। সেটি ছিল হিজরির অষ্টাদশ বছর। অর্থাৎ মহানবী (সা.)-এর ইন্তেকালের সাত বছর পর।
বাবা ছেলের শেষ বিদায়ের ঘটনাসে বছর সিরিয়া ও তার আশপাশের অঞ্চলে প্লেগের সংক্রমণ শুরু হয়। প্লেগে আক্রান্ত হয়ে অনেক খ্যাতনামা সাহাবি মৃত্যুবরণ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হজরত উবায়দা (রা.) এবং হজরত আবু মালিক আর আশয়ারী (রা.) মতো সাহাবিরা। বিখ্যাত সাহাবি হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) এই প্লেগ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
মৃত্যুর সময় মুয়াজ (রা.)-এর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। জীবিত অবস্থায় তিনি ছিলেন আরবের মুফতি। তিনি ওহি লেখকের দায়িত্বও পালন করেছেন। মহানবী (সা.) নিজেই তাঁকে বলেছিলেন, ‘হে মুয়াজ, আমি তোমাকে খুবই ভালোবাসি।’
আল্লাহ, আপনি মুয়াজ ও তাঁর পরিবারকে আপনার রহমতের সবচেয়ে বড় অংশটি দান করুন।’ মুয়াজ (রা.) ঠিকই বুঝেছিলেন, আল্লাহর রহমতের সবচেয়ে বড় অংশ তাঁরাই পাবেন, যাঁরা দুনিয়াতে কষ্টের ভেতর থাকেন।
কিছুদিনের মধ্যেই মুয়াজ (রা.)-এর প্রিয়তম সন্তান আবদুর রহমান অসুস্থ হয়ে পড়েন। মুয়াজ (রা.)-এর বয়স যদি ৩৩ হয়ে থাকে, তাহলে আবদুর রহমানের বয়স ছিল আরও অনেক কম। তিনি খুবই নেককার সন্তান ছিলেন।
বাবা ছেলের বিদায়ের ঘটনাঅসুস্থ অবস্থায় মুয়াজ (রা.) আবদুর রহমানকে তিনি জিজ্ঞাসা করলেন, ‘হে আমার পুত্র, তুমি এখন কেমন আছ?’
আবদুর রাহমান কোরআনের মাধ্যমে জবাব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ‘প্রকৃত সত্য আপনার প্রতিপালকের থেকে আসে সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না।’ (সুরা বাকারা, আয়াত: ১৪৭)
মুয়াজ (রা.) জবাব দিলেন, ‘ইনশা আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন’। (সুরা বাকারা, আয়াত: ১৫৩)
বোঝাই যাচ্ছে এই পিতা-পুত্রের মধ্যে কতটা মধুর সম্পর্ক ছিল। এটাই ছিল তাঁদের মধ্যে সর্বশেষ কথোপকথন। এরপর আবদুর রহমান মারা যান। পরদিন সকালে মুয়াজ (রা.) সন্তানের জানাজা সম্পন্ন করলেন।
এরপর তিনিও অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এবং দুঃখ একসঙ্গে যেন তাঁকে জড়িয়ে ধরল। কিছু বর্ণনা অনুযায়ী, তিনি অসুস্থ অবস্থায় লম্বা সময় পর্যন্ত অচেতন হয়ে পরে থাকতেন। যখন জ্ঞান ফিরত, তখন জোরে জোরে নিশ্বাস ফেলতেন।
তিনি অসুস্থ অবস্থায় একটি দোয়া পাঠ করেছিলেন, হে আমার রব সাদিয়া আমাকে সৃষ্টি করেছেন জড়িয়ে ধরেছে ঠিক তা দিয়ে আমাকে শেষ করে দিন। আল্লাহ আপনি তো সবকিছু জানেন আপনার ভালোবাসা ছাড়া আমার অন্তরে আর কিছুই নেই।
জীবনের একেবারে শেষ পর্যায়ে তিনি কিছু কথা বলেছিলেন, ‘হে মৃত্যু, তোমাকে স্বাগতম। হে আমার মেহমান, তুমি ঠিক তখনই আমার কাছে এলে, যখন তোমাকে দরকার ছিল। হে আল্লাহ, আমি একসময় আপনাকে অনেক ভয় করতাম, আজ আমি আপনার কাছে আসার জন্য পাগল হয়ে আছি। হে আল্লাহ, আপনি তো জানেন দুনিয়াতে আমি কখনো রাজার হালে থাকতে আসিনি। এই পৃথিবীতে আমি সেই লম্বা রাতগুলো পছন্দ করতাম, যে রাতে আপনার ইবাদত করে কাটিয়ে দিতাম। সারা দিন ধরে রোজা রাখতাম। আর আপনার বিজ্ঞ বান্দাদের কাছ থেকে জ্ঞান লাভ করতাম। শুধু জিনিসগুলোই আমি পছন্দ করতাম। আপনি তো জানেন, আমি আপনাকে কতটা ভালোবাসি।’
এরপর মুয়াজ (রা.) চলে গেলেন। কোরআন ও আল্লাহর প্রশংসা দিয়েই পিতাপুত্রের জীবনাবসান ঘটেছিল।
ইসলামিক বার্তা
লেখক মোঃ ইকরামুল ইসলাম
Comments
Post a Comment